হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে, মোট আক্রান্ত ২১,৪৬৭ জন Staff Staff Reporter প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬ গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন, আর দুজনের শরীরে হামের উপসর্গ দেখা গিয়েছে। এই তথ্য জানানো হয়েছে শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশের মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১,৪৬৭ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১১৫ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় ১২৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে, যার ফলে এক মাসে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩,১৯২ জনে। চিকিৎসা সংক্রান্ত তথ্যেও জানা গেছে, ১৭ এপ্রিল পর্যন্ত মোট ১৩,৮৯৮ জন রোগী সন্দেহজনক হাম নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ১১,২৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। হামের এই ছড়িয়ে পড়া নিয়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে, কারণ সংক্রমণের এই চিত্র ভবিষ্যতেও একই রকম থাকলে স্বাস্থ্যমন্ত্রী ও বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। SHARES জাতীয় বিষয়: