মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে চীনা জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম

Staff Staff

Reporter

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬

ওয়াশিংটনের কঠোর অবরোধের তোয়াক্কা না করে এক চীনা তেলের জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। গত ১৪ এপ্রিল, মঙ্গলবার, মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এই ট্যাংকারটি গুরুত্বপূর্ণ এই জলপথ পেরিয়ে যায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই ঘটনাটির নিশ্চিত করেছে।

জাহাজ চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো—এলএসইজি, মেরিনট্রাফিক এবং কেপলার— জানিয়েছে, ‘রিচ স্টারি’ নামের এই জাহাজটি প্রথম নিষিদ্ধ তালিকার ট্যাংকার হিসেবে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য একটি ট্যাংকার, ‘মুরলিকিশান’, বর্তমানে হরমুজের দিকে এগিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী ১৬ এপ্রিল এটি ইরাকের একটি বন্দর থেকে অপরিশোধিত তেল সংগ্রহের জন্য সেখানে পৌঁছাবে।

উল্লেখ্য, ‘এমকেএ’ নামে পরিচিত এই তেলের জাহাজটির রাশিয়া ও ইরানের সঙ্গে জ্বালানি তেল পরিবহনের ইতিবাচক ইতিহাস রয়েছে। এই ঘটনা বিশ্ববাজারে চীনা ও রাশিয়ান তেল পরিবহন বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।