প্রধানমন্ত্রীর উদ্বোধন: ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু

Staff Staff

Reporter

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

শুক্রবার দেশের সাতটি জেলায় আনুষ্ঠানিকভাবে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্যক্রমের মাধ্যমে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানোর পাশাপাশি বিচারব্যবস্থায় ডিজিটাল বিপ্লব ত্বরান্বিত হবে। উদ্বোধনকৃত জেলাগুলোর মধ্যে রয়েছে বগুড়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেট।

উদ্বোধনের আগে বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে তিনি সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছেছেন। এসময় তাঁর বহনকারী গাড়িবহরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

প্রধানমন্ত্রী সকালে গুলশানের বাসভবন থেকে গাড়িতে করে সকালে বগুড়ায় রওনা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বগুড়ায় পৌঁছার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা সালমা আক্তার।

প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এর পাশাপাশি তিনি নিজ এলাকার বাড়িতেও যাবেন। বিকেলে সেখানে বিএনপি আয়োজিত এক জনসভাও রয়েছে। সব কর্মসূচি শেষে তিনি রাতে ঢাকায় ফিরবেন।