দৌলত‌দিয়ার পদ্মায় জেলের জালে ৯১ হাজারের দুই কাতল

Staff Staff

Reporter

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

রাজবাড়ী দৌলত‌দিয়ার পদ্মা নদীতে দুই জেলের জালে সাড়ে ২৮ কেজি ও ১৮ কেজি ওজনের দুটি

কাতল মাছ ধরা পড়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলত‌দিয়া মৎস্য আড়তে রেজাউল

মন্ড‌ল ও আনু খা’র আড়ত থেকে মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বিশাল আকৃ‌তির কাতল

মাছ দুইটি কিনে নেন।

শাহজাহান জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে জেলে এরশাদ হলদার ও জীবন হলদার তাদের

সহযোগীদের নদীতে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে

জাল ফেলেন। পরে ভোরের দিকে জাল টেনে তুলতেই দেখেন তাদের দুই জনের জালে এক‌টি করে

বড় দুটি বিশাল আকৃ‌তির কাতল ধরা পড়ে। পরে মাছ‌ দুটি বিক্রির জন্য সকালে মৎস্য আড়তে

আনলে উন্মুক্ত নিলামে উঠলে সাড়ে ২৮ কে‌জি ওজনের কাতল‌টি ২ হাজার ২০০ টাকা কে‌জি দরে

‌মোট ৬২ হাজার ৭০০ ও ১৮ কে‌জির কাতল‌টি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ সহ

মোট ৯১ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

তিনি আরও জানান, মাছ দুটি বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ

করছি। কিছু লাভ পেলেই বিক্রি করে দিবো।