দেশের রিজার্ভ এখন ৩৫.০৩ বিলিয়ন ডলার

Staff Staff

Reporter

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬

প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে একটি দৃঢ় অবস্থান তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এপ্রিলে প্রথম ১৫ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এক হাজার ৭৮৮ মিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে। এর মধ্যে ১৫ এপ্রিল একদিনে সংগৃহীত হয়েছে ১৮১ মিলিয়ন ডলার। গত বছর একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১,৪৭২ মিলিয়ন ডলার, অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর প্রবৃদ্ধি প্রায় ২১ দশমিক ৫ শতাংশ। এর পাশাপাশি, অর্থবছরের প্রথম ১৫ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয়ের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৭,৯৯৬ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৪ শতাংশ বেশি। এই ধারাবাহিক রেমিট্যান্স প্রবৃদ্ধির কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে দেশের রিজার্ভ এখন ৩০,৩৬৬.২৪ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রমের আরো সুসংহত প্রমাণ। একই সময় কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৫,০৩৮ মিলিয়ন ডলার। ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি এবং বাজারে ডলারের প্রবাহ স্বাভাবিক থাকায় বাংলাদেশ ব্যাংক মনে করছে যে, এই গুরুত্বপূর্ণ সূচকে স্থিতিশীলতা ফিরে এসেছে।