তথ্যমন্ত্রী জানিয়েছেন এনইআইআর নীতিমালা সংশোধন করা হবে Staff Staff Reporter প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬ তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, চারদিন আগে এ সংক্রান্ত আলোচনা হয়েছে টেলিকম সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে। এ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আকতার, সিটিজেন প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক জাহিদ হোসেন, প্রথম আলোর হেড অফ অনলাইন শওকত হোসেন মাসুমসহ অন্যরা। প্রসঙ্গত, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বাংলাদেশের মোবাইল ফোনের অবৈধ ব্যবহার রোধ, দেশের রাজস্ব বৃদ্ধি ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গত বছর ১৬ ডিসেম্বর চালু হয়। এই সিস্টেমের মাধ্যমে গ্রাহকের এনআইডি ও সিমের সঙ্গে হ্যান্ডসেটের ১৫ সংখ্যার আইএমইআই নম্বর সংযুক্ত করে তার বৈধতা যাচাই করা হয়। অবৈধ বা কর ফাঁকি দেওয়া ফোনগুলো ব্লক করে দেওয়ার ব্যবস্থা এটি নিশ্চিত করে, ফলে দেশের টেলিযোগাযোগ খাতের সুরক্ষা আরও জোরদার করা হচ্ছে। SHARES জাতীয় বিষয়: