দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি Staff Staff Reporter প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তার এই পদ ছাড়ার পর, ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু। জোনায়েদ সাকি গত বছর ৩ নভেম্বর ঢাকায় সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে পুনরায় প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হন। একই সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠনও করা হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন সাকি। তিনি পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে এরপর অর্থ মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয়। SHARES রাজনীতি বিষয়: