পিরোজপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত: আধুনিক ও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবার গুরুত্ব

Staff Staff

Reporter

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়ন করে সবাইকে সুরক্ষিত ও সুস্থ জীবনের পথে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে পিরোজপুরে যথাযথ মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রশাসন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার সকালে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাশেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বক্তারা স্বাস্থ্যসেবা আরও আধুনিক, স্মার্ট ও টেকসই করে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে অসংক্রামক রোগ যেমন হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সার থেকে মুক্তি পেতে জনসচেতনতা অপরিহার্য। জলবায়ু পরিবর্তন ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে বিজ্ঞান ভিত্তিক সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এই জন্যই ২০২৬ সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল লক্ষ্য হলো আধুনিক, টেকসই ও বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা।

সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এসআইএমও ডা. সাজিয়া নওশীন, ঝপিয়েগো (Jhpiego) এমসিজিএল প্রকল্পের ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অফিসার ডা. নুসরাত জাহান, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়েজ কাউছার, ব্র্যাকের বরিশাল বিভাগীয় ত্রিবিশেষক প্রদীপ কুমার তরফদার, পিরোজপুর জেলার ব্র্যাক টিবি প্রকল্পের ব্যবস্থাপক মো. আব্দুল হাই এবং এলাকা ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার।

আলোচনায় অংশগ্রহণকারীরা ‘ওয়ান হেলথ’ ধারণার উপর গুরুত্বারোপ করেন, যাতে মানব, পশু ও পরিবেশের অভ্যন্তরীণ সংযোগের মাধ্যমে রোগ প্রতিরোধের লক্ষ্যে কাজ চলছে। এর পাশাপাশি, হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন বক্তারা। অনুষ্ঠানটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সমাপ্ত হয়। এই এ অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্যকর্মীরা উপস্থিত ছিলেন।