শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফরিদপুরে শ্রদ্ধা নিবেদন Staff Staff Reporter প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬ ফরিদপুর জেলা পরিষদের নতুন প্রশাসক আফজাল হোসেন খান পলাশ শুক্রবার মহান মুক্তিযুদ্ধের নেতা এবং বাংলাদেশের স্বাধীনের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ষষ্ঠবারের মতো জিয়াউর রহমানের কবরে ফুল দেন, দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দিয়েছেন, এজন্য আমি গভীর কৃতজ্ঞ। আমি শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে কাজ করতে চাই। জনগণের সেবা ও স্বচ্ছতা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। তিনি আরো বলেন, আমাদের প্রেরণা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হলো আমাদের কার্যক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা মেনে দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স এবং মানবকল্যাণে কাজ করে একটি সুন্দর, স্বচ্ছ জেলা গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র নেতা মো: শামীম হোসেন, খন্দকার শামসুল আরেফিন সাগর, জাকির হোসেন নিশাত, আসিব আক্তার টনি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, বিএনপি নেতা মামুনুর রশিদ বাবু, মুক্তার খান, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক জহরুল ইসলাম সেন্টু, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন, মাহে আলম গোগা, সেলিম মাতুব্বর, মোহাম্মদ আলেব, মোহাম্মদ সুমন, শহিদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES রাজনীতি বিষয়: