নওগাঁর পোরশায় ডাকাতি: ২৪ ঘণ্টায় ৪ ডাকাত গ্রেফতার Staff Staff Reporter প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬ নওগাঁর পোরশা উপজেলায় সড়ক অবরোধ করে সংঘটিত একটি বড় ধরনের ডাকাতির ঘটনায় পুলিশ দ্রুত action নিয়েছে। আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল ও ব্যবহৃত দেশীয় অস্ত্র। এই সফলতাকে পুলিশ বাহিনীর সাহসিকতা ও দ্রুততার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদর থানার দোগাছী (দক্ষিণপাড়া) গ্রামের মৃত আবু তালেবের ছেলে গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর থানার শিবরামপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬), সাপাহার থানার খোট্টাপাড়া গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে আবু তাহের (৫৬) এবং তার ছেলে কামাল হোসেন (২৩)। প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ মার্চ রাত আড়াইটার দিকে পোরশা উপজেলার সরাইগাছী-খাট্টাপাড়া সড়কে ফকিরের মোড় সংলগ্ন একটি ব্রিজের ওপর রশি দিয়ে সড়ক বন্ধ করে ডাকাতরা। এ সময় মোটরসাইকেল চালিয়ে আসা তিনজনকে জিম্মি করে নেয়। এরপর আরও তিনজন আরোহীসহ আরেকটি মোটরসাইকেল যাত্রীদেরও ভয় দেখিয়ে বন্দী করা হয়। পরে তাদের হাত-পা বেঁধে একটি আমবাগানে রাখে ডাকাতরা। ডাকাতরা ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন এবং দুটি ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেল লুট করে নেয়। ঘটনার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তৎক্ষণাৎ অভিযানে নামে এবং মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ঘটনাটির মূল রহস্য উন্মোচন করে। প্রযুক্তির সমর্থনে তারা গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। পাশাপাশি, উদ্ধার করা হয় লুণ্ঠিত মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র। পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি স্থানীয় জনগণের নিরাপত্তার জন্য সতর্ক থাকার আহ্বান জানান এবং নিরাপদ অবস্থায় চলাচলের জন্য জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। SHARES সারাদেশ বিষয়: