রেকর্ড ৩৬২ কোটি ডলারের রেমিট্যান্স এলো মার্চের ৩০ দিনে Staff Staff Reporter প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬ চলতি মার্চ মাসের প্রথম ৩০ দিনেই প্রবাসী আয়ে নতুন রেকর্ড স্থাপন করেছে বাংলাদেশ। এ সময়ে দেশে এসেছে ৩৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩.৬২ বিলিয়ন), যা এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৩২৭ কোটি ২০ লাখ ডলার, যার তুলনায় চলতি বছরে রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এবার অতিক্রম করা হয়েছে। এ হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৭ লাখ ডলার দেশে এসেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৩০ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬০৭ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯.৮০ শতাংশ বেশি। SHARES অর্থনীতি বিষয়: