দেশের বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম, রুপার দামেও ঊর্ধ্বগতি

Staff Staff

Reporter

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট

স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪

হাজার ৭১১ টাকা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স

অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, তাদের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ

সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা

বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধির প্রভাবেই এই সমন্বয় করা

হয়েছে। নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে

নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণে ২ হাজার ৬৮৩

টাকা বৃদ্ধি পেয়ে দাম হয়েছে ২ লাখ ২১৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ২

হাজার ২১৬ টাকা বাড়িয়ে দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে ২৮ মার্চ দুই দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো

হয়েছিল। তবে তার আগে টানা সাত দফায় দাম কমে মোট ৩৫ হাজার ৫৭৫ টাকা হ্রাস পায়। একই

দিনে আগের দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪১ হাজার

৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রুপার ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে নতুন

দর হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট রুপা ২৯২ টাকা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৪২৪

টাকা, ১৮ ক্যারেট রুপা ২৩৪ টাকা বেড়ে ৪ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৭৫

টাকা বাড়িয়ে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।