সরকার গঠনের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের নেতা–কর্মীদের উচ্ছ্বাস Staff Staff Reporter প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হলেন তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে তার গাড়িবহর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিপুল সংখ্যক নেতা–কর্মী স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করেন। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সন্ধ্যা সাতটার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। তারেক রহমান দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির দরজায় দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে হাত নেড়ে সম্মানিত করেন। এরপর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। বিকেল থেকেই সড়কের কিছু অংশে নেতা–কর্মীরা সরেজমিনে উপস্থিত হন। পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় পর্যন্ত সড়কের দুপাশে এবং সড়ক বিভাজকের ওপর অবস্থান নেয় তারা। কারও কারও হাতে ছিল দলীয় ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগান—সংবলিত প্ল্যাকার্ড। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তাদোর মধ্যে ছিল, ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’ এবং তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান। নেতা–কর্মীদের ভিড়ে সড়কে জট সৃষ্টি হয়, ফলে সাধারণ যানবাহন এক লাইনে চলাচল করতে সক্ষম হয়। এছাড়াও, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইলসহ আশপাশের এলাকা কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন। একজন নারী কর্মী জানান, ‘দুই বছর আগেও আমরা এখানে আসতে পারতাম না। পুলিশ আমাদের তাড়াত এবং গ্রেফতার করত। আর আজকের দিন…আল্লাহ চাইলে কী না পারে।’ SHARES রাজনীতি বিষয়: