মহান স্বাধীনতা দিবস: মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা

Staff Staff

Reporter

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ)

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

এবং জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের

এই ঐতিহাসিক দিনটি স্বাধীনতা ও ভবিষ্যতের আশার প্রতীক, যা দেশটির অব্যাহত উন্নতির

পথে সকল নাগরিককে অনুপ্রাণিত করবে। মালদ্বীপ বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিবেশী

এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে বলে তিনি তার বার্তায়

পুনর্ব্যক্ত করেন।

দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আগামী দিনে

আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজকের এই গৌরবোজ্জ্বল দিনে বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে ১৯৭১ সালের সেই

মুহূর্তটিকে, যখন ৫৫ বছর আগে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে দেশকে মুক্ত করার

ডাক এসেছিল। ২৬ মার্চ ভোরে সশস্ত্র মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনার মাধ্যমে রচিত

হয়েছিল বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অধ্যায়।

মালদ্বীপের প্রেসিডেন্টের এই শুভেচ্ছা বার্তা দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের মধ্যকার

বিদ্যমান ইতিবাচক সম্পর্ক এবং আঞ্চলিক ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে এবং বীর

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।