পাক-আফগান সংঘাতে উদ্বেগ, শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের Staff Staff Reporter প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে সম্প্রতি বাড়তে থাকা সংঘর্ষ এবং সহিংসতার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি শুক্রবার একটি বিবৃতিতে দুই দেশকে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে এবং উত্তেজনা প্রশমিত করার জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, আন্তোনিও গুতেরেস সীমান্তে ঘটে চলা বিভিন্ন পাল্টাপাল্টি হামলার বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে অনুসরণের একান্ত দাবি জানিয়েছেন। গুতেরেসের মতে, এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত বেসামরিক নাগরিকদের নিরাপত্তা। কয়েক দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। প্রসঙ্গত, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার জের ধরে পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে সেনা হত্যা এবং বেশ কয়েকজনকে অপহরণের ঘটনা ঘটে। এর প্রতিশোধে আফগানিস্তানের বাহিনী ‘অপারেশন গজব লিল হক’ নামে একটি অভিযান শুরু করে। এই অভিযানের অংশ হিসেবে পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপোসহ বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজন হতাহত হন। SHARES আন্তর্জাতিক বিষয়: