সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি

Staff Staff

Reporter

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিদেশ যাওয়ার ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। আজ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন, শুনানির পর। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এর আগে, দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ একটি আবেদন করেন, যেখানে হাবিবুর রহমানের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। আবেদনে বলা হয়, হাবিবুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও তা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদק। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। এর ফলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, এই বছরের ২৬ জানুয়ারি, গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাবিবুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃতুদণ্ডের নির্দেশ দেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।