বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান Staff Staff Reporter প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ বুধবার ২৫ ফেব্রুয়ারি, দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে দায়িত্ব পালনরত গভর্নর ড. আহসান এইচ মনসুরের পরিবর্তে এই পদে যোগ দিচ্ছেন। এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর, দায়িত্ব গ্রহণের পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। ড. মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই পরিবর্তন দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। SHARES জাতীয় বিষয়: