বালু উত্তোলনের জন্য ১ লাখ টাকা জরিমানা দন্ড Staff Staff Reporter প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬ পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানটি রোববার (২২ ফেব্রুয়ারি) কাজীরহাট ফেরিঘাট সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। জানা গেছে, অভিযুক্ত বাতেন ফকির বিক্রির উদ্দেশ্যে এক্সক্যাভেটর ব্যবহার করে নদীর তীর থেকে মাটি কাটছিলেন এবং বালু তুলে আনছিলেন। এর ফলে নদীর তীরবর্তী এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল দ্রুত সেখানে উপস্থিত হয়ে অভিযান চালায়। তদন্তে জানা গেছে, নদীতীরের ক্ষতি করে বালু ও মাটি উত্তোলনের জন্য বাতেন ফকিরের বিরুদ্ধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৪(গ) ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠে। এ ঘটনার পর তাকে একই আইনের ১৫(১) ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। SHARES সারাদেশ বিষয়: