ফিফা গাজায় ৫০ মিলিয়ন ডলারে নতুন ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা

Staff Staff

Reporter

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেছেন যে, যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের অংশ হিসেবে ৫০ মিলিয়ন ডলার ব্যয়ে এক আধুনিক ফুটবল স্টেডিয়াম তৈরি হবে। এই ঘোষণা তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিসের নবগঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে দেন, যেখানে গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সমন্বয় আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এই বোর্ড গঠিত হয়েছে।অনুযায়ী, নতুন স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ২০ হাজার থেকে ২৫ হাজার দর্শক। সেই সাথে নির্মাণ করা হবে একটি ফিফা একাডেমি, যেখানে স্থানীয় তরুণদের ফুটবল প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।এছাড়াও, অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই প্রকল্পের আওতায় আরও ৫০টি ছোট ফুটবল মাঠ এবং পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইন্সাফান্তিনো উল্লেখ করেন, ‘আমাদের শুধু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল বা সড়কই নয়, মানুষের আশা, আবেগ ও বিশ্বাসও পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। ফুটবল সেই শক্তিই দেয়।’বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনের জন্য ১০ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন। এছাড়াও, আরও ৯টি দেশ ৭ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং পাঁচটি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশনে সেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।উল্লেখ্য, গাজার কোনও স্বতন্ত্র জাতীয় ফুটবল দল না থাকলেও, ১৯৯৮ সাল থেকে ফিফা গাজা ও পশ্চিম তীরের প্রতিনিধিত্বকারী একীভূত ফিলিস্তিনি দলকে স্বীকৃতি দিয়ে আসছে।