গাজায় ৫০ মিলিয়ন ডলারে আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ করবে ফিফা Staff Staff Reporter প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেছেন যে, যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের অংশ হিসেবে ৫০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে। তিনি এটি তাঁর ঘোষণা দেন ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে। এই বোর্ডটি গঠন করা হয়েছে গাজার পুনর্গঠনে আন্তর্জাতিকভাবে সমন্বয় জোরদার করতে। ফিফার পরিকল্পনায়, নতুন এই স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে প্রায় ২০ হাজার থেকে ২৫ হাজার দর্শক। এছাড়াও সেখানে প্রতিষ্ঠা করা হবে একটি ফিফা একাডেমি, যেখানে স্থানীয় যুবকদের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় আরও ৫০টি ছোট ফুটবল মাঠ এবং পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণে অর্থায়ন করা হবে। ইনফান্তিনো বলেন, ‘আমাদের শুধু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল বা সড়ক নয়, মানুষের আশা, আবেগ ও বিশ্বাসও পুনর্গঠনে সাহায্য করতে হবে। ফুটবল এই শক্তিই দেয়।’ বিতর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পুনর্গঠনের জন্য ১০ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন। একই সঙ্গে আরও ৯টি দেশের সহায়তা হিসেবে তারা ৭ বিলিয়ন ডলার পৃষ্ঠপোষকতা দিতে প্রস্তুত হয়েছে এবং পাঁচটি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশনে সেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। উল্লেখ্য, গাজায় আনুষ্ঠানিক কোনও জাতীয় ফুটবল দল না থাকলেও ১৯৯৮ সাল থেকে ফিফা গাজার স্থানীয় ও পশ্চিম তীরের প্রতিনিধিত্বকারী একীভূত ফিলিস্তিনি দলকে স্বীকৃতি দিয়েছে। SHARES খেলাধুলা বিষয়: