নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা Staff Staff Reporter প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬ নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড ঘটে গত রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রাম গাজিপুরা এলাকায়। Rফিকুল ইসলাম চরমধুয়া গ্রামের হাজী মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ বেগম স্থানীয় চরমধুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতের খাবার পরে রফিকুল ইসলাম স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গাজিপুরা এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত পেছন থেকে তার উপর গুলি করে ছোডে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকুল ইসলামের ভাই মোস্তাকিম বলেন, ‘তুচ্ছ ঘটনায় স্থানীয় রিফাত ও নয়নদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এক প্রকার পরিকল্পনা অনুযায়ী এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।’ রফিকুল ইসলামের মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে স্বজনরা শোকের মাতম শুরু করেন। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা ওসি প্রবীর চন্দ্র ঘোষ বলেন, ‘প্রাথমিক ধারণা অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে এই হত্যা বা্ই ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ SHARES সারাদেশ বিষয়: