নির্বাচনের সময় সারা দেশে দুই দিন সব দোকান ও শপিং মল বন্ধ থাকবে Staff Staff Reporter প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ থাকবে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি শনিবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার সারা দেশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অপরদিকে, শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে, শ্রমিকরা ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিনের ছুটি পাবেন। এ ছাড়াও, নির্বাচনের আগে ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং ১২ ফেব্রুয়ারি ভোটের দিনও সাধারণ ছুটি থাকবে। ফলে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচনকে কেন্দ্র করে এই ছুটির সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। SHARES অর্থনীতি বিষয়: