সরকারের ঘোষণা: দ্রুততার সঙ্গে নির্বাচন শেষে ক্ষমতা হস্তান্তর হবে Staff Staff Reporter প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬ আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর যতদ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর করা হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন পরবর্তী সময়েও অন্তর্বর্তী সরকার দীর্ঘ দিন ক্ষমতায় থাকার কোন পরিকল্পনা বা উদ্দেশ্য রাখছে না। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই বিষয়টি পরিষ্কার করেন এবং সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের কঠোর সমালোচনা করেন। SHARES জাতীয় বিষয়: