নীলফামারীতে বাস-মিনিবাস-কোচ শ্রমিক ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু Staff Staff Reporter প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬ নীলফামারী জেলায় বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনটির রেজিস্ট্রার নম্বর ৩৪৪৬। মঙ্গলবার (৭শে এপ্রিল) শহরের কালিতলা বাস টার্মিনাল চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি মো. নুর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবু মো. সুেম। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়া রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শাহাজান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মশিয়ার রহমান, মজনু মিয়া, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোর্শেদ আযম, যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম মুকুল, শ্রমিক নেতা বজলার রহমান এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর। বক্তারা বলেন, দীর্ঘ ৪৮ বছর পরে নীলফামারীতে এই শ্রমিক ইউনিয়নের উদ্বোধন হওয়ায় তারা প্রশাসন, রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞ। তারা উল্লেখ করেন, দেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু কিছু সিন্ডিকেটের কারনে এই খাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এসব সিন্ডিকেটের মোকাবিলায় সংগঠনের সদস্যদের একত্রীকভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে তারা অভিমত ব্যক্ত করেন। SHARES সারাদেশ বিষয়: