আবারও বাড়লো জেট ফুয়েলের দাম

Staff Staff

Reporter

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

দেশের জ্বালানি বাজারে চলমান অস্থিরতার মধ্যে আবারো জেট জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের জন্য জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করা হয়। জানানো হয়, আজ রাত্রি ১২টা থেকে এই মূল্য কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর মাসের তুলনায় দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট জ্বালানির দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এই জ্বালানির দাম ১.৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়।

এর আগে, ২৪ মার্চ এই দামগুলো আরো কিছুটা বাড়ানো হয়। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট জ্বালানির মূল্য ১১২ টাকা ৪১ পয়সা থেকে বৃদ্ধি পান ২০২ টাকা ২৯ পয়সায়। একই সময়ে, আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার জ্বালানির দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলারে নিয়ে আসা হয়।

দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে এই জ্বালানি সরবরাহ করা হয়, যার মধ্যে রয়েছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দর। ভবিষ্যতে খুলে যাওয়া নতুন বিমানবন্দরগুলোতেও এই দাম কার্যকর থাকবে।