ফরিদপুরে শহীদ জিয়ার ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন Staff Staff Reporter প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬ ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ রবিবার (৪ এপ্রিল) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করে তারা দুই নেতার আত্মার শান্তি কামনা করেন। আশেপাশে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফজাল হোসেন খান পলাশ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমাকে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শকে আমার জীবনের মূল ভিত্তি করে গড়ে তুলতে চাই এবং জনগণের সেবা ও উন্নয়নে সচেষ্ট থাকবো। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার কবরের জিয়ারত করে আমি আমার কাজের শুরু করলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রেখে মানবকল্যাণমুখী একটি সুন্দর ও স্বচ্ছ জেলা গড়ার লক্ষ্য নিয়ে আমি কাজ চালিয়ে যাব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র নেতা মো: শামীম হোসেন, খন্দকার শামসুল আরেফিন সাগর, জাকির হোসেন নিশাত, আসিব আক্তার টনি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, বিএনপি নেতা মামুনুর রশিদ বাবু, মুক্তার খান, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক জহরুল ইসলাম সেন্টু, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন, মাহে আলম গোগা, সেলিম মাতুব্বর, মোহাম্মদ আলেব, মোহাম্মদ সুমন, শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। SHARES রাজনীতি বিষয়: