আনন্দ বা মঙ্গল নয়, হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতি মন্ত্রী

Staff Staff

Reporter

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

পয়লা বৈশাখে অনুষ্ঠিত হওয়া শোভাযাত্রার নাম এবার আর ‘আনন্দ শোভাযাত্রা’ বা ‘মঙ্গল শোভাযাত্রা’ থাকবে না। সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, এ বছর এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ হিসেবে উদযাপিত হবে। তিনি বলেন, এবারের নববর্ষ আয়োজনের মূল লক্ষ্য হলো বিভিন্ন সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর অংশগ্রহণকে স্বীকৃতি ও সম্মান জানানো। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর নববর্ষ উদযাপনের লক্ষ্যে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এই সিদ্ধান্তের মাধ্যমে মূল উৎসবের নামে বিভ্রান্তি এড়ানো এবং জাতিসত্তার বৈচিত্র্যকে তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।