ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান

Staff Staff

Reporter

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি সদ্য বিদায়ী পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৯ মার্চ দুই কর্মকর্তা নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেন। নতুন পরিচালক লে. কর্নেল মো. মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেছেন। তিনি অত্যন্ত মেধাবী ও শিক্ষাগত দিক থেকে সুপ্রতিষ্ঠিত। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে ডিফেন্স স্টাডিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন, পাশাপাশি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।