স্বাধীনতার ৫৫ বছর পর আবার সেই অপশক্তি মাথাচাড়া দেয়: মির্জা ফখরুল Staff Staff Reporter প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও সেই অপশক্তি আবার সক্রিয় হয়ে উঠেছে। যারা একসময় আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে, পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করে এই দেশের ওপর অস্বস্তি সৃষ্টি করেছে, তারা এখনো তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের উচিত সতর্ক থাকতে হবে এবং শক্তির সাথে সেই অপশক্তিকে পরাস্ত করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাই একত্রিত হতে হবে। বাংলাদেশকে সত্যিকার অর্থে আত্মমর্যাদার সাথে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য এই সংগ্রাম অপরিহার্য। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুলসহ অন্যান্য বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘আমরা সবাই খুব আশাবাদী, আমাদের নেতা তারেক রহমানের ওপর আমাদের দৃঢ় আস্থা রয়েছে। তার আগমন থেকেই দেশজুড়ে নতুন একটি আলোর ঝংকার সৃষ্টি হয়েছে, নতুন আশা জাগানো হয়েছে। তিনি বলছেন—’আই হ্যাভ এ প্ল্যান’ বা আমার পরিকল্পনা রয়েছে, যা দেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য কাজে লাগবে’’। বিএনপি মহাসচিব বলেন, ‘‘আমাদের নেতা প্রতিশোধের কথা বলছেন না, হিংসা বা প্রতিহিংসার কথাও উচ্চারণ করেননি। তিনি করেছেন একটি সুদূরপ্রসারী পরিকল্পনা, যা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রয়োজন।’’ তিনি উল্লেখ করেন, ‘‘স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন এক মহৎ কর্মযজ্ঞ। তিনি দায়িত্ব নেওয়ার পর সাড়ে তিন বছরেই বাংলাদেশের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন। তার অনুপ্রেরণায় তারেক রহমান আজ আবার নতুন দিশা দেখাচ্ছেন।’’ সভায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে পরাজিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আমরা সবাই আমাদের নেতা তারেক রহমানের হাত শক্তিশালী করে সামনে এগিয়ে যাব। অতীত ভুলে,gি বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ব। দেশের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।’’ মির্জা ফখরুল দীর্ঘ ১৮ বছর ধরে সহ্য করেছেন পরাধীনতার অমানুষিক নির্যাতন ও অসংখ্য বাঁধা। তিনি বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে আসামি করা হয়েছে ৬০ লাখ মামলায়, লাখে লাখ তরুণ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ইলিয়াস আলীসহ অনেক নেতা গুম হয়েছেন। সবকিছু সত্ত্বেও আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে লক্ষ্য করে মাথা নত করিনি। সংগ্রাম চালিয়ে গেছি, জয় আমাদের হবেই।’’ SHARES রাজনীতি বিষয়: