সিংগাইরে একযুগ পর ২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার Staff Staff Reporter প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৬ মানিকগঞ্জের সিংগাইরে একযুগ পর ২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জসীম উদ্দিনকে(৫০) গ্রেফতার করেছে থানা-পুলিশ। বুধবার(১৮ মার্চ) দুপুর ১২ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত জসীম উদ্দিন উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামে। সে ওই গ্রামের আমির আলীর ছেলে। থানাপুলিশ জানায়, উপজেলার জামির্ত্তা গ্রামের জসীম উদ্দিন ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে গ্রেফতার এড়াতে একযুগ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানা পুলিশে একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার চক বাজার থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় ১টি জিআর সাজা ওয়ারেন্ট, ২টি সিআর সাজা ওয়ারেন্ট,২টি জিআর ওয়ারেন্ট এবং ১৭টি সিআর ওয়ারেন্ট মুলতবি রয়েছে বলে জানাগেছে। এ ব্যাপারে সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম বলেন,ওয়ারেন্টভুক্ত আসামি এক যুগ পালিয়ে থাকার পরও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামীকে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। SHARES বিনোদন বিষয়: