খালেদা জিয়া পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা, গ্রহণ করেন জাইমা রহমান

Staff Staff

Reporter

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মানিত হন। এই অনুষ্ঠানে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে, ব্যারিস্টার জাইমা রহমান।

সোমবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সম্মাননা পেতেন পাঁচজন নারী, যারা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

পুরস্কার গ্রহণের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের হাতে সম্মাননা তুলে দেন। এ বছরের ক্যাটাগরিতে নির্বাচিত নারীরা হলেন: ১. গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ খালেদা জিয়া, ২. অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারীরা নুরুন নাহার আক্তার, ৩. শিক্ষা ও চাকরিতে সফল মোছা. ববিতা খাতুন, ৪. সফল জননী নুরবানু কবীর, ৫. নির্যাতনের অভিশাপ থেকে মুক্ত জীবনযাপনকারী মোছা. শমলা বেগম, এবং ৬. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। তিনি ভাষণে বলেন, ‘সশরীরে অত্যাচার সয়েও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তাঁর সাহস, প্রজ্ঞা ও নেতৃত্ব আমাদের এগিয়ে নিয়ে যাবে। সমাজে সমতা, মর্যাদা ও ন্যায্যতা প্রতিষ্ঠায় নারীদের অগ্রাধিকার দেওয়া জরুরি। নারী এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে সব নারী নিরাপদ থাকবেন। নারী দিবসের মাধ্যমে আমরা সাম্যতা, ন্যায্যতা ও ন্যায় বিচারের অঙ্গীকার করব।’