মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক Staff Staff Reporter প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই নির্বাচনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যদি বিএনপি সরকার গঠন করে, তবে তাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হবে। তবে তার মধ্যেই ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে, যেখানে তিনি মেয়র পদে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে একটি পোস্টে ইশরাক হোসেন এই ঘোষণা দেন। এর আগে, গত রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে বিএনপি নেতারা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন। ঢাকার দক্ষিণ সিটির জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে, আওয়ামী লীগ সরকারের সময়, শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মেয়র পদে নির্বাচন করেন প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। ওই সময় ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। পরে, ৫ আগস্ট তাকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। তবে, তখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের বিরোধিতার কারণে ইশরাক সেই দায়িত্বে বসতে পারেননি। SHARES রাজনীতি বিষয়: