মাদক, চাঁদাবাজ ও ভূমিদস্যুর সাথে আপস নয়: এমপি জাহান্দার আলী মিয়া

Staff Staff

Reporter

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে মাদারীপুর সদর-২ (রাজৈর-মাদারীপুর) আসনের ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন। এরপর তিনি তার নির্বাচনী এলাকা মাদারীপুরে ফিরে এসে ব্যাপক উৎসাহ و উদ্দীপনায় জনসেবা ও পুনরায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি তার কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মাদারীপুর সদর উপজেলার কেন্দ্রীয় চাঁদমারী জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে তার জন্য ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় এমপি জাহান্দার আলী মিয়া বলেন, আমি আপনারা সকলের সহযোগিতা পেলে মাদারীরপুরের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে চাই। তিনি আরো বলেন, আমি এই অঞ্চলে একটি নতুন মাদারীপুর গঠন করতে চাই—এমন একটি শহর যেখানে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং সন্ত্রাসের কোনো স্থান হবে না। এজন্য সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ধর্মীয় সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা সমাজে বড় ভূমিকা রাখতে পারে। কারণ সমাজের সবাই তাদের অনুসরণ করে, তাদের কথা শোনে। সুতরাং, আপনাদের মধ্যে থেকে এই সংস্কার ও উন্নয়নের গর্বিত অংশীদার হওয়া সম্ভব। তিনি সবাইকে সমাজের শান্তি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করার আহ্বান জানান।