গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে বিএনপি নেত্রী সেলিমা রহমান Staff Staff Reporter প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। পরিবার ও দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়, সেগুলোর পরিপ্রেক্ষিতে চিকিৎসকেরা তাকে সিসিইউতে ভর্তি করার সিদ্ধান্ত নেন। তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য তার পরিবার ও দলীয় নেতাকর্মীরা দোয়া চেয়েছেন এবং দেশবাসীর কাছে তিনি দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেছেন। SHARES রাজনীতি বিষয়: