সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় নিহতের ২৫ দিন পরেও চালক আটক নয়

Staff Staff

Reporter

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত ১৪ জানুয়ারি রাত্রির ঘটনায় ট্রাকের ধাক্কায় মো. আবু তাহের (৫৮) নামে এক শিপইয়ার্ড শ্রমিকের মৃত্যু হয়। এয়ার দীর্ঘ ২৫ দিন পেরিয়ে গেলেও এখনো চালককে আটক করতে পারেনি পুলিশ। নিহত তাহের স্থানীয় একটি শিপইয়ার্ডে ফিটার হিসেবে কাজ করতেন। তার পরিবার এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে, কারণ একমাত্র উপার্জনকারী ব্যক্তির অকাল মৃত্যু। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যার দিকে, কাজ শেষে তাহের শীতলপুরে রাজা কাসেম উচ্চবিদ্যালয় সংলগ্ন ওয়ান ব্যাংকের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী লেনে ঢাকামেট্রো-ট-২৪-৪০৯৪ নম্বরের ট্রাকটি বেপরোয়া গতিতে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় ছিটকে পড়েন, স্থানীয় মানুষ দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের রিপোর্টে তাকে