শবে-বরাত উপলক্ষে অসহায়দের জন্য বিনামূল্যে গরুর গোস্ত বিতরণ

Staff Staff

Reporter

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে পবিত্র শবে-বরাতের মরক উদ্যোগ হিসেবে গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর চাকামইয়া মীরা বাড়ির সামনের এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে একটি গরু জবাই করে, তদ্ব্যতীত স্থানীয় অসহায় দরিদ্র পরিবার ও মিয়া বাড়ি মসজিদে সরাসরি গোস্ত বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেছিলেন সংগঠনের সভাপতি তানজিল মীর, সাধারণ সম্পাদক নাঈম দফাদার ও সিনিয়র সহসভাপতি মোসাঃ এমি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতারা—সংগঠনের সাংগঠনিক সম্পাদক মহিববুল্লা, কোষাধ্যক্ষ কাওসার সিকদার, প্রচার সম্পাদক জাকারিয়া মীর, এলী, সহ সভাপতি নোমান, হারুন মীর, হাকিম মুসুল্লি, ইদ্রিস, মহসিন, কামাল মীর ও তামিম মীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা আরো বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অজিরিতভাবেই চলমান থাকবে। স্থানীয় মানুষরা জানায়, উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি নিয়মিতভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, রমজানে ইফতার ও ঈদের সমগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের মানবিক উদ্যোগের কারণে সংগঠনের কার্যক্রম এলাকায় ব্যাপক প্রশংসা পাচ্ছে এবং ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।