কাপাসিয়ায় বিএনপি প্রার্থীর পক্ষে এনপিপির পূর্ণ সমর্থন Staff Staff Reporter প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মনির হোসেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সমর্থনের কথা ব্যক্ত করেন। অভিযোগ করে তিনি জানান, তাদের দল থেকে বিএনপি প্রার্থীকে নির্বাচনি প্রচারণা চালানোর জন্য কোনো ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে না। এর পাশাপাশি তিনি তার নিজ নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের উপস্থিতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামি স্বাধীনতা বিরোধী ও ইতিহাস বিকৃতকারী একটি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা করে চলেছেন তামাশা ও বিশ্বাসঘাতকতা। তাই তিনি বিএনপির প্রার্থীকে সবদলের সমর্থন দিয়ে থাকছেন। কোনো প্ররোচনায় নয়, তিনি নিজস্ব সজ্ঞানে ও ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপি একটি শক্তিশালী ও সুসংগঠিত বৃহৎ রাজনৈতিক দল, এবং স্বাধীনতার পক্ষের দল। দেশের সংকটকালীন সময়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের স্বার্থে অবদান রাখতে হলে স্বাধীনতার পক্ষের দল বিএনপিকে ভোট দেয়া অপরিহার্য। পরিশেষে, তিনি নাগরিকসমাজ ও কাপাসিয়া বাসীকে আহ্বান জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য। উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, নির্বাচন প্রশিক্ষণ বিষয়ের সম্পাদক মাজহারুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, বিএনপি নেতা অ্যাডভোকেট মতিউর রহমান, হাবিবুর রহমান প্রিন্স, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন মেম্বার ও শ্রমিক দল নেতা জামাল উদ্দিন প্রমুখ। SHARES রাজনীতি বিষয়: