মুরাদনগরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের কায়কোবাদকে সমর্থন

Staff Staff

Reporter

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানিয়েছেন। তারা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার একটি সভাস্থলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মোস্তফা, প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরেফিন। সভায় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা—আ. এরশাদ আলম, হারুনুর রশিদ, রবিউল আলম, জসিম আহমদ, আব্দুল কাদের, আব্দুর রউফ, জাহের আলী, সার্জেন্ট জামাল, রেজাউল করিম, আলমগীর হোসেন, আলী আকবর, জাহাঙ্গীর আলম, আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করেও তারা গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার। তাদের এই মূল্যবোধের প্রতিফলন দেখা গেছে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর রাজনৈতিক দর্শন ও কর্মসূচিতে। এজন্য তারা তাকে একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থী হিসেবে মনে করে। বক্তারা আরও উল্লেখ করেন, অভিজ্ঞতা ও নীতিনিষ্ঠ নেতৃত্বই মুরাদনগরের টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারে। সেই প্রতিশ্রুতিই তারা ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথি কাজী শাহ আরেফিন বলেন, “মুরাদনগরের সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে পেরে আমি গর্বিত। একজন সেনা কর্মকর্তা প্রকৃত অর্থে তখনই অবসর নেন— যখন শৃঙ্খলা, সাহস ও দেশপ্রেম তার জীবনের অঙ্গীকার হয়।” তিনি আরও বলেন, “তাদের ইতিবাচক মনোভাব, দায়িত্ববোধ ও ঐক্য আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তারা সবাই কাজী শাহ মোফাজ্জল হোসাইনের প্রতি সমর্থন জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। একটি উন্নত ও সমৃদ্ধ মুরাদনগর গঠনে তাদের এই অবস্থান প্রশংসনীয়।”