শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন Staff Staff Reporter প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্যপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল (৫১) আর নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে হৃদরোগ ও দীর্ঘমেয়াদি কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না लিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজ ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারির কাছ থেকে জানা যায়, তার মৃত্যুতে শেরপুরের রাজনৈতিক ও মতাদর্শিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক ও হাসপাতালে সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হলে তাকে দ্রুত চিকিৎসালয়ে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি ঘটলে তখনই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহের পথে রাত ৩টার দিকে শহরের ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শেরপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জামায়াত পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমের আত্মার জন্য দোয়া চাওয়া হয়েছে। অপর পক্ষে, শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী এবং বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই শোক প্রকাশ করেছেন। তিনি মৃত্যুর খবর দিয়ে বলেন, আল্লাহ তায়ালা যেনো তাকে জান্নাত নসিব করেন। তিনি তার পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। নুরুজ্জামান বাদল এক স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার সময় ও স্থান পরবর্তীতে পরিবার দ্বারা জানানো হবে বলে জানা গেছে। SHARES জাতীয় বিষয়: